বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
প্রচ্ছদঅর্থ ও বানিজ্য সময়স্ট্যান্ডার্ড ব্যাংকের বিজনেস রিভিউ মিটিং

স্ট্যান্ডার্ড ব্যাংকের বিজনেস রিভিউ মিটিং

১৩ ও ১৬ অক্টোবর রাজধানীর মেট্রোপলিটন চেম্বার ভবনে ২টি ধাপে স্ট্যান্ডার্ড ব্যাংকের ঢাকা রিজিওনের ৩১ শাখার ব্যবস্থাপক এবং প্রধান কার্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দের অংশগ্রহণে স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত হয়। সভায় গ্রাহকভিত্তিক ভিন্ন ভিন্ন পরিকল্পনা গ্রহণ, গ্রাহকের সাথে সম্পর্কোন্নয়ন, সঠিকভাবে শাখা ব্যবস্থাপনা, ব্যবসায় সম্ভাবনা, ব্যাংকের শাখাভিত্তিক ও সার্বিক ব্যবসায়িক অবস্থা-প্রভৃতি বিষয়ের উপর আলোচনা করা হয়। মিটিংয়ে অনলাইনে যুক্ত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান,SBL এফবিসিসিআইয়ের প্রাক্তন প্রেসিডেন্ট কাজী আকরাম উদ্দিন আহ্‌মদ।

মিটিংয়ে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও খন্দকার রাশেদ মাকসুদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, সিআরও ও ক্যামেলকো মো. তৌহিদুল আলম খান, উপব্যবস্থাপনা পরিচালক ও সিবিও এম. লতিফ হাসান, হেড অব বিজনেস ডেভেলপমেন্ট ও এসবিএল শরি‘আহ্‌ সেক্রেটারিয়েট মো. মোহন মিয়া, এসইভিপি ও মানব সম্পদ বিভাগের প্রধান আলকনা কে. চৌধুরী এবং এসইভিপি ও খুলনা রিজিওনের রিজিওনাল ম্যানেজার হায়দার নুরুন্নাহার। প্রেস বিজ্ঞপ্তি।

আরও পড়ুন

সর্বশেষ