বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনপটিয়ায় ১ হাজার আসন বিশিষ্ট শেখ কামাল অডিটরিয়াম উদ্বোধন

পটিয়ায় ১ হাজার আসন বিশিষ্ট শেখ কামাল অডিটরিয়াম উদ্বোধন

পটিয়ায় এক হাজার আসন বিশিষ্ট শেখ কামাল অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হল উদ্বোধন করা হয়েছে। রোববার পটিয়া উপজেলা পরিষদের পাশে চট্টগ্রাম জেলা পরিষদের বাস্তবায়নে প্রায় ২১ কোটি টাকা ব্যয়ে নির্মিত এ অডিটোরিয়াম উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি। এসময় তিনি বলেন, উপজেলা পর্যায়ে কোথাও ৫০০ আসনের উপরে অডিটরিয়াম নেই। এ প্রথম পটিয়ায় নির্মিত হয়েছে এক হাজার আসন বিশিষ্ট অডিটরিয়াম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পটিয়াকে ভালোবাসেন বলেই পটিয়াবাসীকে এ উপহার দিয়েছেন তিনি ।

WhatsApp Image 2022-10-17 at 1.38.26 PM এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ আবদুস সালাম। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাব্বির ইকবালের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, পৌর মেয়র আইয়ুব বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল মামুন, সহকারী কমিশনার (ভূমি) রাকিবুল ইসলাম, জেলা পরিষদের সাবেক সদস্য দেবব্রত দাশ, উপজেলা আ.লীগের সভাপতি আকম শামসুজ্জামান চৌধুরী, সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদ, উপজেলা ভাইস চেয়ারম্যান ডা.তিমির বরণ চৌধুরী ও মাজেদা বেগম শিরু। বিশেষ অতিথির বক্তব্যে জেলা পরিষদ প্রশাসক মোহাম্মদ আবদুস সালাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে জেলা পরিষদের চেয়ারম্যান ও প্রশাসকের দায়িত্ব দিয়েছেন। এ দায়িত্ব আমি শতভাগ পালন করেছি। তিনি বলেন, ইতিহাস ঐতিহ্যে সমৃদ্ধ একটি উপজেলা পটিয়া। এ পটিয়ায় এত বড় একটি অডিটরিয়াম নির্মিত হওয়ায় এ এলাকার মানুষ নানাভাবে উপকৃত হবেন।

আরও পড়ুন

সর্বশেষ