ষ্টাফরিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জাতীয় পার্টি (মঞ্জু)’র বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় প্রধানমন্ত্রীর সরকারি বাস ভবন গণভবনে চলমান সংলাপ প্রক্রিয়ার অংশ হিসেবে আনোয়ার হোসেন মঞ্জু ও শেখ শহীদুল ইসলামের নেতৃত্বাধীন জাতীয় পার্টির নেতাদের সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
উল্লেখ্য এর আগে গত সোমবার বাংলাদেশ কমিউনিষ্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) সঙ্গে বৈঠক করেন শেখ হাসিনা। জানা যায়, এই বৈঠকের ধারাবাহিকতায় বিভিন্ন রাজনৈতিক ব্যাক্তি ও দলের সাথে বৈঠক করবেন প্রধানমন্ত্রী।




