বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েজেলা পরিষদ নির্বাচন: শরীয়তপুরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতলেন খোকা সিকদার

জেলা পরিষদ নির্বাচন: শরীয়তপুরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতলেন খোকা সিকদার

শরীয়তপুর জেলা পরিষদ চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জেলা আওয়ামী লীগের সভাপতি ছাবেদুর রহমান খোকা সিকদার একক প্রার্থী হওয়ায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সোমবার (২৬ সেপ্টেম্বর) জেলা পরিষদ নির্বাচন রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. পারভেজ হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

ছাবেদুর রহমান খোকা আগের মেয়াদেও ২০১৬ সালে শরীয়তপুর জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছিলেন। রাজনৈতিক জীবনে ছাবেদুর রহমান খোকা শিকদার ১৯৭৯ সালে শরীয়তপুর জেলা যুবলীগের প্রথম সভাপতি নির্বাচিত হন। ৮০’র দশকে তিনি ভেদেরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি নির্বাচিত হন।

এছাড়াও তিনি দীর্ঘ ৩০ বছর শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৬ সালে আওয়ামীলীগের সম্মেলনের মাধ্যমে শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে নির্বাচিত হন। ১৯৮৬ সালে মাওয়া ও জাজিরা প্রান্ত দিয়ে পদ্মা সেতু বাস্তবায়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৬ সালের পর জেলা আওয়ামী লীগের আর কোনো সম্মেলন না হওয়ায় বর্তমানে ছাবেদুর রহমান খোকা শিকদার জেলা আওয়ামী লীগের সভাপতি পদেই নিযুক্ত রয়েছে।f92ae32098739e910cd1f9c40a9b6dc356b9c1d86f3dfc4e

শরীয়তপুর জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ১৭ অক্টোবর অনুষ্ঠিত হবে শরীয়তপুর জেলা পরিষদ নির্বাচন। নির্বাচনে জেলার ৬টি উপজেলা, ৫টি পৌরসভা ও ৬৫টি ইউনিয়নের ৯১৬ জন জনপ্রতিনিধি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচনে সংরক্ষিত ওয়ার্ড সদস্য পদে ৭ জন ও সাধারণ ওয়ার্ড সদস্য পদে ১৬ জনসহ ২৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আরও পড়ুন

সর্বশেষ