শনিবার, আগস্ট ১৫, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনসাতকানিয়ায় সাড়ে ৩ কোটি টাকার আফিমসহ যুবক গ্রেপ্তার

সাতকানিয়ায় সাড়ে ৩ কোটি টাকার আফিমসহ যুবক গ্রেপ্তার

চট্টগ্রামের সাতকানিয়ায় তিন কোটি ৫৮ লাখ টাকার আফিমসহ সুমন তঞ্চঙ্গ্যা (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব। তিনি বান্দরবান সদরের প্রভাত তঞ্চঙ্গ্যার ছেলে। শনিবার (২৭ আগস্ট) বিকাল পৌনে ৫টায় কেরানীহাট-বান্দরবান মহাসড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার।

তিনি বলেন, ‘গোপন সূত্রে মাদক বিক্রির সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়েছে র‌্যাব। এ সময় ৩ কেজি ৫৮০ গ্রাম আফিমসহ একজনকে গ্রেপ্তার করা হয়। যার আনুমানিক মূল্য ৩ কোটি ৫৮ লাখ টাকা। তাকে সাতকানিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।’

আরও পড়ুন

সর্বশেষ