মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদটপবঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকরের দাবি শেখ পরশের

বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকরের দাবি শেখ পরশের

বঙ্গবন্ধু হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামিদের (খুনি) দেশে ফিরিয়ে এনে রায় কার্যকরের দাবি জানিয়েছেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। সেই সঙ্গে এ হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ডদেরও বিচারের আওতায় আনার আহ্বান জানান তিনি।

শেখ ফজলে শামস পরশ

সোমবার (১ আগস্ট) সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে শাহাদতবার্ষিকী উপলক্ষে কোরআন খতম, দোয়া মাহফিল এবং অসহায় ও দুস্থদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলসহ অনেকে। এ সময় নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দেশবিরোধী শক্তি বিএনপি-জামায়াতকে মাঠে নামতে দেবে না যুবলীগ।

শোকাবহ আগস্টের প্রথম দিন আজ। ১৯৭৫ সালের এ মাসেই বাঙালি হারিয়েছে হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। পনেরো আগস্ট কালরাতে ঘাতকরা শুধু বঙ্গবন্ধুকেই হত্যা করেনি, তাদের হাতে একে একে প্রাণ দিয়েছেন বঙ্গবন্ধুর সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব, বঙ্গবন্ধুর সন্তান শেখ কামাল, শেখ জামাল, শিশু শেখ রাসেল এবং পুত্রবধু সুলতানা কামাল ও রোজি জামালসহ অনেকে।

পৃথিবীর এ ঘৃণ্যতম হত্যাকাণ্ড থেকে বাঁচতে পারেননি বঙ্গবন্ধুর সহোদর শেখ নাসের, ভগিনীপতি আব্দুর রব সেরনিয়াবাত, ভাগনে যুবনেতা ও সাংবাদিক শেখ ফজলুল হক মনি, তার সহধর্মিণী আরজু মনি ও কর্নেল জামিলসহ পরিবারের ১৬ জন সদস্য ও আত্মীয়স্বজন। সেনাবাহিনীর কিছুসংখ্যক বিপৎগামী সদস্য সপরিবারে জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যা করার পর গোটা বিশ্বে নেমে আসে তীব্র শোকের ছায়া এবং ছড়িয়ে পড়ে ঘৃণার বিষবাষ্প।

আরও পড়ুন

সর্বশেষ