বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনবন্দরের পর্যালোচনা সভায় যোগ দিবেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব

বন্দরের পর্যালোচনা সভায় যোগ দিবেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব

চট্টগ্রাম বন্দরের সার্বিক কার্যক্রমের ওপর পর্যালোচনা সভায় যোগ দিবেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস।  ২৮ জুলাই সকালে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান। তিনি বলেন, মুখ্য সচিব বিকেল সাড়ে চারটায় চট্টগ্রাম বন্দরের সম্মেলন কক্ষে আয়োজিত বন্দরের সার্বিক কার্যক্রমের ওপর পর্যালোচনা সভায় যোগ দিচ্ছেন। শুক্রবার (২৯ জুলাই) পটিয়া উপজেলার সুচক্রদন্ডীতে পৈতৃক নিবাসে তিনি উপস্থিত থাকবেন। এরপর শনিবার (৩০ জুলাই) সকাল সাড়ে ১১টায় চট্টগ্রাম সার্কিট হাউসে চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের নির্বাহী সভায় যোগদান করবেন। বেলা ১২টার দিকে জঙ্গল সলিমপুরে বিভিন্ন সরকারি স্থাপনা নির্মাণপ্রত্যাশী সংস্থাসমূহের সঙ্গে মতবিনিময় সভা করবেন।

আরও পড়ুন

সর্বশেষ