সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদটপপ্রশ্ন ফাঁসের অভিযোগে মাউশির কর্মকর্তা চন্দ্র শেখর গ্রেপ্তার

প্রশ্ন ফাঁসের অভিযোগে মাউশির কর্মকর্তা চন্দ্র শেখর গ্রেপ্তার

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে নৈর্ব্যক্তিক পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় চন্দ্র শেখর হালদার ওরফে মিল্টনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। সোমবার দুপুরে সাত দিনের রিমান্ড চেয়ে মিল্টনকে আদালতে হাজির করা হয়।

রবিবার (২৫ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবির তেজগাঁও বিভাগ। চন্দ্র শেখর হালদার মাউশির ৩১তম ব্যাচের কর্মকর্তা। চন্দ্র শেখর হালদার মাউশির প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন বলে জানিয়েছেন ডিবির অতিরিক্ত উপকমিশনার শাহাদত হোসেন সুমা।

গোয়েন্দা কর্মকর্তারা জানান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) ৫১৩টি পদে গত ১৩ মে নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলাকালে ইডেন কলেজ কেন্দ্র থেকে প্রশ্নপত্রের উত্তরসহ একজনকে গ্রেপ্তার করা হয়। তার প্রবেশপত্রের উল্টো পিঠে ৭০টি এমসিকিউ প্রশ্নের উত্তর লেখা ছিল। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পটুয়াখালীর খেপুপাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের গণিতের শিক্ষক সাইফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

পরে ১৪ মে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পটুয়াখালী সরকারি কলেজের প্রভাষক রাশেদুল, মাউশির উচ্চমান সহকারী আহসান হাবীব ও অফিস সহকারী নওশাদকে গ্রেপ্তার করা হয়। এই ঘটনার এক সপ্তাহ পরে নিয়োগ পরীক্ষা বাতিল করে মাউশি।

আরও পড়ুন

সর্বশেষ