বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েগাজীপুরে ট্রেনের সঙ্গে বাসের সংঘর্ষে নিহত ৩

গাজীপুরে ট্রেনের সঙ্গে বাসের সংঘর্ষে নিহত ৩

গাজীপুরের শ্রীপুরে ট্রেনের সঙ্গে পোশাক কারখানার শ্রমিক বহনকারী একটি বাসের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন। আহতদের স্থানীয় হাসপাতালসহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রোববার (২৪ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার বরমী ইউনিয়নের মাইঝপাড়া রেলক্রসিংয়ে ময়মনসিংহগামী বলাকা এক্সপ্রেসের সঙ্গে মাওনা এলাকার জামান ফ্যাশন নামে একটি কারখানার শ্রমিক বহনকারী বাসের এ সংঘর্ষ হয়। রেলওয়ে পুলিশের জয়দেবপুর ফাঁড়ির ইনচার্জ (আইসি) এসআই শহীদুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

নিহত ৩ জনের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তার নাম রহিমা খাতুন। তিনি জামান ফ্যাশন লিমিটেডে অপারেটর পদে চাকরি করতেন। শ্রীপুর উপজেলার বালিয়াপাড়া গ্রামের বাসিন্দা জুলহাস মিয়ার স্ত্রী তিনি। নিহত বাকি দুইজন পুরুষ। তারা ট্রেনের সামনে বসা ছিলেন। এখনো তাদের পরিচয় পাওয়া যায়নি। তাদের মরদেহ ময়মনসিংহের গফরগাঁও রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। শ্রীপুর রেলওয়ে স্টেশন মাস্টার হারুন অর রশিদ বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা বলাকা ট্রেনটি সোয়া সাতটার দিকে শ্রীপুর রেলওয়ে স্টেশন অতিক্রম করে। এরপর মাইঝপাড়া রেলক্রসিংয়ে ওই বাসের সাথে ধাক্কা লাগার ঘটনা ঘটে।

আরও পড়ুন

সর্বশেষ