বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদজাতীয়মিল্ক ভিটার সব ধরনের দুগ্ধজাত পণ্যের দাম বাড়লো

মিল্ক ভিটার সব ধরনের দুগ্ধজাত পণ্যের দাম বাড়লো

বেড়েছে সরকারি এ প্রতিষ্ঠান উৎপাদিত সব ধরনের দুগ্ধজাত পণ্যের দামও। বিশ্ব দুগ্ধ দিবস থেকে এ দাম কার্যকর হয়েছে । সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেড-মিল্ক ভিটা তাদের উৎপাদিত দুধ এবং প্রায় সব ধরনের দুগ্ধজাত পণ্যের দাম বাড়িয়েছে। ১ জুন বিশ্ব দুগ্ধ দিবস থেকে এ দাম কার্যকর হয়েছে।
মিল্ক ভিটা কর্তৃপক্ষ বলছে, প্যাকেজিং সামগ্রী, গোখাদ্যসহ সহায়ক সবকিছুর দাম বেড়ে যাওয়ায় তারা পণ্যের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। পাস্তুরিত তরল দুধ, ফ্লেভার্ড মিল্ক, টোল্ড মিল্ক, মাখন, ঘি, ননিযুক্ত ও ননিবিহীন গুঁড়া দুধ, মিষ্টি ও টক দই, রসগোল্লা, সন্দেশ, চিজ, কেকসহ ২২ ধরনের পণ্য উৎপাদন এবং বাজারজাত করে মিল্ক ভিটা।
এর মধ্যে প্রায় সবগুলো পণ্যের দামই বাড়ানো হয়েছে বলে প্রতিষ্ঠানটির সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে জানিয়েছে দৈনিক প্রথম আলোর অনলাইন সংস্করণ। মিল্ক ভিটার মহাব্যবস্থাপক (বিপণন) মো. মইনুল হক চৌধুরীর বরাতে প্রতিবেদনে বলা হয়, গ্রাহক পর্যায়ে প্রতি লিটার প্যাকেটজাত তরল দুধে ৭৫ টাকা থেকে বেড়ে ৮০ টাকা হয়েছে। এছাড়া আধা লিটারের প্রতি প্যাকেট দুধের দাম ৪০ টাকা থেকে বেড়ে ৪৫ টাকা হয়েছে। ২৫০ মিলিলিটারের প্যাকেটের নতুন দাম ২৫ টাকা, এত দিন যা ছিল ২২ টাকা। তবে ২০০ মিলিলিটারের প্যাকেটের দাম ২০ টাকাই আছে।
দুধের সঙ্গে সঙ্গে বেড়েছে দুগ্ধজাত নানা পণ্যের দাম। প্রতি কেজি ঘিয়ের দাম এখন ১,৩২০ টাকা। এত দিন যা ছিল ১,১৮০ টাকা। এক কেজি মিষ্টি দইয়ের বর্তমান দাম ২১০ টাকা, যা আগে ১৯০ টাকায় কেনা যেত। এক কেজি টক দইয়ের দাম কেজিপ্রতি ৫ টাকা বাড়িয়ে করা হয়েছে ১৭৫ টাকা।
মিল্ক ভিটার মহাব্যবস্থাপক (বিপণন) মইনুল হক চৌধুরী বলেন, ‘‘বাজারের আর সব ব্র্যান্ডের দুধের দাম আগে থেকেই বাড়ানো হয়েছে। গোখাদ্য, প্যাকেজিংয়ের মূল্য, পরিবহন খরচসহ সবকিছুতে খরচ বেড়েছে। তাই আমরা দাম বাড়াতে বাধ্য হয়েছি।’’
তার দেওয়া তথ্যানুযায়ী, গোখাদ্যের দাম বেড়েছে ৩০-৪০%। এক লিটারের প্যাকেটের মূল্য আগে ছিল ২ টাকা ২০ পয়সা। এখন হয়েছে ৪ টাকা। জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় এক্ষেত্রেও খামারিদের ২৫% খরচ বাড়ানো হয়েছিল। পণ্যের দাম বাড়ায় আগামী ১ জুলাই থেকে খামারিদের কাছে থেকে লিটারপ্রতি দুধ দুই টাকা বেশিতে কিনবে মিল্ক ভিটা। গত ১৩ মার্চ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে মিল্ক ভিটার পণ্যের দাম বাড়ানোর সুপারিশ করা হয়।

আরও পড়ুন

সর্বশেষ