বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদটপপর্যাক্রমে সকল সরকারি শিশু পরিবার আধুনিকায়ন করা হবে: সমাজকল্যাণমন্ত্রী

পর্যাক্রমে সকল সরকারি শিশু পরিবার আধুনিকায়ন করা হবে: সমাজকল্যাণমন্ত্রী

সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি বলেছেন, দেশের ৮৫ টি সরকারি শিশু পরিবারে এতিম, দুস্থ ও অসহায় শিশুরা বেড় উঠছে। তাদের বসবাসের উন্নত পরিবেশ তৈরিতে পর্যাক্রমে সকল সরকারি শিশু পরিবার আধুনিকায়ন করা হবে।

মন্ত্রী আজ সচিবালয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সরকারি শিশু পরিবার ও ছোটমনি নিবাস নির্মাণ/পুনঃনির্মাণ(১ম সংশোধিত) শীর্ষক প্রকল্পের আওতায় ১৮ টি সরকারি শিশু পরিবার ও ১টি ছোটমনি নিবাস নির্মাণ /পুনঃনির্মাণ কাজ বাস্তবায়নের জন্য সমাজসেবা অধিদপ্তর ও খুলনা শিপইয়ার্ড লিমিটেড, বাংলাদেশ নৌবাহিনী এর সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মোঃ জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মোঃ আশরাফ আলী খান খসরু এমপি।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ পরিচালনার দায়িত্বভার গ্রহণ করে সকল খাত উন্নয়নে কাজ করে যাচ্ছেন। আমাদের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে আন্তরিকতার সাথে এসব কাজ বাস্তবায়ন করতে হবে।
মন্ত্রী আরও বলেন, সরকার অসহায় জনগোষ্ঠীকে উন্নয়নের মূলস্রোতে আনতে বদ্ধপরিকর। তিনি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে বাস্তবায়নাধীন বিভিন্ন কর্মসূচির উল্লেখ করে বলেন, সামাজিক নিরাপত্তা খাতে বিশেষ গুরুত্ব দেয়ার ফল ইতোমধ্যে দৃশ্যমান।
দুস্থ শিশুদের উন্নতজীবন ও আধুনিক বাসস্থান তৈরিতে ১৮ টি শিশু পরিবার ও ১ টি ছোটমনি নিবাস নির্মাণের কাজ নতুন দিগন্তের সুচনা বলে মন্ত্রী যোগ করেন।
পরে সমাজসেবা অধিদফতরের পক্ষে মহাপরিচালক ও খুলনা শিপইয়ার্ড লিমিটেড এর পক্ষে ব্যবস্থাপনা পরিচালক সমঝোতা স্মারক স্বাক্ষর করেন।

উল্লেখ্য, প্রকল্পটির আওতায় গাইবান্ধা, কিশোরগঞ্জ, ফেনী, রংপুর, বরিশাল, টাঙ্গাইল, সিলেট, চট্টগ্রাম, বাগেরহাট, রাজশাহী, ঠাকুরগাঁও ও শরীয়তপুর জেলার সরকারি বালক শিশু পরিবার, খাগড়াছড়ি, পিরোজপুর, নোয়াখালী, কুষ্টিয়া, মৌলভীবাজার ও বগুড়া জেলার সরকারি বালিকা শিশু পরিবার ও চট্টগ্রাম জেলার ১টি ছোটমনি নিবাস (বালিকা) নির্মাণ/পুনঃনির্মাণ করা হবে।

আরও পড়ুন

সর্বশেষ