মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় সারা দেশে মারা গেছেন আরও ২১ জন। এ নিয়ে এখন পর্যন্ত দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৪৪১ জনে। ২৫ সেপ্টেম্বর বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, দেশে নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ৯৮০ জনের দেহে। এ নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৫ লাখ ৫১ হাজার ৩৫১ জনে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ৩১২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ১১ হাজার ৪৭৯ জন। গত ২৪ ঘণ্টায় ২২ হাজার ২২১ টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৪ দশমিক ৪১ শতাংশ। এর আগে ২৫ সেপ্টেম্বর সারা দেশে মারা যান আরও ২৫ জন। এছাড়া করোনা শনাক্ত হয় আরও ৮১৮ জনের দেহে।
এদিকে বিশ্বব্যাপী করোনার পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বাংলাদেশ সময় ২৬ সেপ্টেম্বর সকাল ৭টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন আরও ৫ হাজার ৯৩৩ জন এবং আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৭৯ হাজার ৭২৯ জন। এ নিয়ে বিশ্বে এখন পর্যন্ত করোনায় মোট মারা গেছেন ৪৭ লাখ ৫৬ হাজার ৫২৪ জন এবং আক্রান্ত হয়েছেন ২৩ কোটি ২২ লাখ ৪৮ হাজার ৩৯৯ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২০ কোটি ৮৮ লাখ ৫৬ হাজার ৫৯৮। এর আগে, ২৫ সেপ্টেম্বর বিশ্বে মারা গিয়েছিলেন আরও ৮ হাজার ৪১৯ জন এবং আক্রান্ত হয়েছিলেন ৪ লাখ ৯৭ হাজার ৭৩৬ জন। করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৪ কোটি ৩৭ লাখ ২৫ হাজার ৬০৪ জন। মৃত্যু হয়েছে ৭ লাখ ৬ হাজার ৫৮ জনের।




