ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)
রাজধানীর হাজারীবাগের ইসলাবাগের একটি লবণ ফ্যাক্টরিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে এর নাম জানা যায় নি। বৃহস্পতিবার পৌনে ১২টায় আগুন লাগার ঘটনা ঘটে। ফায়ার সাভির্সের নিয়ন্ত্রণ কক্ষ জানায়, চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ করছে। আরও তিনটি ইউনিট ঘটনাস্থলের দিকে নওয়ানা হয়েছে। এখনো আগুন লাগার কারণ জানাতে পারে নি ফায়ার সার্ভিস।




