শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬
প্রচ্ছদজাতীয়কুষ্টিয়ায় জামাইকে বাড়িতে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করেছে শ্বশুর বাড়ির লোকজন

কুষ্টিয়ায় জামাইকে বাড়িতে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করেছে শ্বশুর বাড়ির লোকজন

 ন্যাশনাল ডেস্কঃ (বিডি সময় ২৪ ডটকম)

কুষ্টিয়ায় জামাইকে ঈদের দাওয়াত দিয়ে বাড়িতে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করেছে শ্বশুর বাড়ির লোকজন। ওই জামাইয়ের নাম জহুরুল হক জয় (৪৪)। তিনি কুষ্টিয়ার ৪৪/১ গির্জানাথ মজুমদার রোডের সফিউদ্দিনের ছেলে এবং কুষ্টিয়া পৌরসভার ১ নং ওয়ার্ড কমিশনার নাইমুল ইসলামের ছোট ভাই।

নিহতের বড় ভাই নাইমুল ইসলাম জানান, গত বুধবার ঈদের দিন রাত ১০টার দিকে তার ভাই জয়কে মুঠোফোনে দাওয়াত দিয়ে কুষ্টিয়ার মিরপুর উপজেলার তাতীবান্ধায় শ্বশুর বাড়িতে নিয়ে যায় জয়ের স্ত্রীর বড় ভাই শহিদুল ইসলাম এবং শহিদুল ইসলামের ছেলে লিপ্টন। পরে ভোর ৫ টার দিকে জয়ের ভাই নাইমুল ইসলামকে মুঠোফোনে জয়কে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে খবর দেয় তাদের আরেক আত্মীয়।

খবর পেয়ে জয়ের ভাই নাইমুল ইসলাম কমিশনার পুলিশ নিয়ে শ্বশুর বাড়ির উঠান থেকে জয়ের মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

জয়ের ভাই জানান, হত্যা করা হতে পারে এমন ধরণের কোন পূর্ব শত্রুতা জয়ের শ্বশুর লোকজনের সঙ্গে তাদের ছিলো না। তিনি হত্যাকা-ের সঠিক কারণ জানাতে পারেননি। এ ব্যাপারে মিরপুর থানায় একটি মামলা করা হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ