মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদটপইউএই দূতাবাসের ভিসা প্রসেসিং কার্যালয়ে হঠাৎ বিস্ফোরণ

ইউএই দূতাবাসের ভিসা প্রসেসিং কার্যালয়ে হঠাৎ বিস্ফোরণ

রাজধানীর গুলশানে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দূতাবাসের ভিসা প্রসেসিং কার্যালয়ে হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ১৩ জানুয়ারি দুপুরে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় এসি কন্ট্রোল রুমে একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। বিস্ফোরণের পরপরই সেখানে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে পৌঁছায়। পাঠানো হয়েছে বোম্ব ডিসপোজাল ইউনিটও। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গুলশান ২ এর ৯৩ নম্বর রোডের ৬ নম্বর (বাসা) ইম্পেরিয়াল ফিনান্সিয়ালের ১৪তলা ভবনের নিচতলায় আরব আমিরাত অ্যাম্বাসির ভেতরে বিকট শব্দে কাচের জানালা ভেঙে যায়। এ সময় এসি কন্ট্রোল রুমে একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। এ প্রসঙ্গে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রাশেদ শিকদার গণমাধ্যমকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- এসির বিস্ফোরণ থেকে হতাহতের ঘটনা ঘটে থাকতে পারে।

আরও পড়ুন

সর্বশেষ