শনিবার, আগস্ট ১৫, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনঅন্য আসামীরা ঈদের নামাজ আদায় করলেও সাকা চৌধুরী ছিলেন ঘুমিয়ে !

অন্য আসামীরা ঈদের নামাজ আদায় করলেও সাকা চৌধুরী ছিলেন ঘুমিয়ে !

ন্যাশনাল ডেস্কঃ (বিডি সময় ২৪ ডটকম)

আজ ঈদের দিন অনেকটা অভিমান করে কাটালেন মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দন্ডাদেশপ্রাপ্ত আসামী বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী। বুধবার কাশিমপুর কারাগারে আটক এবং মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দন্ডাদেশপ্রাপ্ত অন্য আসামীরা ঈদের নামাজ আদায় করলেও সাকা চৌধুরী ছিলেন ঘুমিয়ে। বেলা ১১টা পর্যন্ত ঘুমিয়ে কাটান তিনি।

কাশিমপুর কারাগারের একটি সূত্র জানান, সাকা আজ বেলা ১১টার দিকে ঘুম থেকে ওঠেন। এর আগে বেশ সকাল থেকেই কারারক্ষীরা অনেক ডাকাডাকি করলেও তিনি ওঠেননি। ফলে কারা সংশ্লিষ্ঠরা অনেকটা ‘ভয়’ পেয়ে যান। ছুটে আসেন উর্ধতন কর্মকর্তারা। তাদের ডাকাডাকিতে অবশেষে বেলা ১১ টায় ঘুম থেকে ওঠেন সাকা। তবে তিনি ঘুম থেকে উঠলেও কারাগারের কোনো খাবার গ্রহন করেননি।

কারাসূত্র মতে, সাকার আত্মীয়স্বজনরাও দুপুর পর্যন্ত তার সাথে দেখা করেননি। এ সময় পর্যন্ত তার বাসা থেকে কোনো খাবরও আসেনি বলে কারাগারের দায়িত্বশীল সূত্রটি নিশ্চিত করেছেন। ঐ সূত্রটি আরো জানায়, কারাগারে আটক যুদ্ধাপরাধী জামায়াতের আমীর মতিউর রহমান নিজামী, নায়েবে আমীর দেলাওয়ার হোসাইন সাঈদী, কাদের মোল্লা, মীর কাশেম আলীসহ অন্যরা যথারীতি ঈদুল আযহার নামাজ আদায় এবং সকালে সেমাই, ফিরনি-পায়েশ খেয়েছেন। তবে কি কারণে তার এ অভিমান তা জানা সম্ভব হয়নি।

আরও পড়ুন

সর্বশেষ