ইন্টারন্যাশনাল ডেস্কঃ (বিডি সময় ২৪ ডটকম)
ভারতের মধ্য প্রদেশে রতনগড় মন্দিরে পদদলিত হয়ে অর্ধশতাধিক পূণ্যার্থী মারা গেছেন। রোববার দুপুর এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতের প্রভাবশালী গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া। প্রতিবেদনে বলা হয়েছে, রোববার সকালের এই ঘটনায় আহত হয়েছে শতাধিক মানুষ। প্রতিবেদনে আরও বলা হয়েছে, সকালে মন্দিরের কাছে সিন্ধু নদের একটি ব্রিজ পার হচ্ছিলেন ভক্তরা। এসময় ব্রিজটি ধসে পড়ার গুজবে এই ঘটনা ঘটে। বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে, হিন্দু সম্প্রদায়ের একটি ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে হাজার হাজার ভক্ত রতনগড় মন্দিরে জড়ো হয়েছেন। পুলিশ জানিয়েছে, মন্দিরের কাছের সিন্ধু নদের একটি ব্রিজ পার হওয়ার চেষ্টা করার সময় এই দুর্ঘটনা ঘটে। জানা গেছে, অধিকাংশ লোক মারা গেছে পদদলিত হয়ে। অন্যরা মারা গেছে ব্রিজ থেকে লাফিয়ে নিচে পড়ে।




