২১ আগস্টের গ্রেনেড হামলার মাস্টার মাইন্ড ছিল হাওয়া ভবন এবং তারেক রহমান হাওয়া ভবন থেকে এ হত্যাকাণ্ড পরিচালনা করেছিলেন বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ২৪ অগস্ট আওয়ামী লীগ নেত্রী আইভি রহমানের মৃত্যুবার্ষিকীতে বনানী কবরস্থানে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
১৫ আগস্টের ঘটনার মধ্য দিয়ে রাজনৈতিক দলের মধ্যে কর্ম সম্পর্কের যে অলঙ্ঘনীয় দেয়াল তৈরি হয়েছিল, সে দেয়াল ২১ আগস্টের ঘটনায় আরও উঁচু হয়েছে, যোগ করেন তিনি। এসময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকীসহ অনেকে।




