শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনচট্টগ্রামে ২৪ ঘন্টায় আরও ১৭৩ জন করোনা রোগী শনাক্ত

চট্টগ্রামে ২৪ ঘন্টায় আরও ১৭৩ জন করোনা রোগী শনাক্ত

চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় আরও ১৭৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। নতুন শনাক্ত হওয়াদের মধ্যে ১০৭ জন নগরীর ও ৬৬ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা রয়েছে। এ নিয়ে চট্টগ্রামে ১২ হাজার ৯২৭ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে ৮ হাজার ৯৯৯ জন নগরীর ও ৩ হাজার ৯২৮ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এদিকে গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে করোনায় কেউ মারা যাননি। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ২২৩ জন। এর মধ্যে ১৫৭ জন নগরীর ও ৬৬ জন উপজেলার বাসিন্দা। গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে ৩২ জন সুস্থ হয়েছেন। চট্টগ্রামে এ পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ১ হাজার ৫৮৪ জন করোনা রোগী।

আজ ২০ জুলাই সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এসব তথ্য জানান। তিনি জানান, গতকাল রোববার চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে রোববার ২০৭ জনের নমুনা পরীক্ষা করে ৩২ জনের করোনা মিলেছে; এর মধ্যে ২৬ জন নগরীর ও ৬ জন উপজেলার বাসিন্দা। বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ২৭১ জনের নমুনা পরীক্ষায় ৪৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ২৪ জন নগরীর ও ১৯ জন উপজেলার বাসিন্দা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৭৪ জনের নমুনা পরীক্ষা করে ৫১ জনের করোনা পজিটিভ পাওয়া যায়। এর মধ্যে নগরীর ২২ জন ও বিভিন্ন উপজেলার ২৯ জন আছেন। রোববার ফৌজদারহাটের বিআইটিআইডিতে ১১৬ জনের নমুনা পরীক্ষায় ১৫ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। এর মধ্যে ১১ জন নগরীর ও ৪ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা। শেভরণ ল্যাবে ৮৫ জনের নমুনা পরীক্ষায় ৩২ জনের করোনা শনাক্ত হয়েছে; এর মধ্যে ২৪ জন নগরের ও ৮ জন উপজেলার।

অন্যদিকে চট্টগ্রাম ভেটেরিনারী বিশ্ববিদ্যালয় ল্যাবে রোববার নমুনা পরীক্ষা হয়নি। কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ১৬ জনের নমুনা পরীক্ষায় কারও করোনা শনাক্ত হয়নি। উপজেলা পর্যায়ে নতুন শনাক্ত ৬৬ জনের মধ্যে সাতকানিয়ার ২, আনোয়ারার ৪, চন্দনাইশের ৪, পটিয়ার ৪, রাঙ্গুনিয়ার ৩, রাউজানের ১৬, ফটিকছড়ির ৭, হাটহাজারীর ১৯, সীতাকুণ্ডের ১, মিরসরাইয়ের ৪ ও সন্দ্বীপের ২ জন আছেন।

আরও পড়ুন

সর্বশেষ