বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েইচ্ছার ঢাকা জেলা শাখার উদ্যোগে ইফতার ও সাহরী বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত

ইচ্ছার ঢাকা জেলা শাখার উদ্যোগে ইফতার ও সাহরী বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত

প্রগতিশীল স্বেচ্ছসেবী সামাজিক সংগঠন ইচ্ছা মানব উন্নয়ন সংস্থার ঢাকা জেলা শাখার শাখার উদ্যোগে ৩০০ অসহায় হতদরিদ্র দিনমজুর ও পথচারীর মাঝে ইফতার বিতরণ করা হয়। ইচ্ছা মানব উন্নয়ন সংস্থার কেন্দ্রীয় পরিষদের সাংগঠনিক সম্পাদক মেহেদীর সমন্বয়ে ঢাকা টিমের আহবায়ক সামির আহমেদ আশিকের নেতৃত্বে সামাজিক দূরত্ব বজায় রেখে এই কর্মসূচী বাস্তবায়ন করা হয়।
এই কর্মসূচী বাস্তবায়ন নিয়ে সামির আহমেদ আশিক বলেনঃ আমরা ইচ্ছার ঢাকা টিম যাত্রা শুরু করলাম গরিব অনাহার মানুষদের নিয়ে কিছু করার জন্য, সকলে দোয়া করবেন আমরা সব সময় সেই সব মানুষের পাশে দাড়াতে পারি যারা দুইবেলা খেতে পারে না। আপনার কাছে ছোট উদ্যাগ হতে পারে এই ছোট উদ্যাগটি একজন পথে পড়ে থাকা মানুষের এক বেলার আহার নয়, বেচে থাকার শক্তি।
করোনার এই ক্রান্তিলগ্নকালে চট্টগ্রাম, রাজশাহী, রংপুর বিভাগের কর্মসূচীর পর ঢাকা বিভাগের এই কর্মসূচী বাস্তবায়ন করা হয় বলে জানা যায়। পরবর্তী কর্মসূচী পুনরায় চট্টগ্রাম বিভাগীয় এবং সাতক্ষীরার বিভিন্ন এলাকায় বাস্তবায়ন করা হবে বলে জানান কেন্দ্রীয় পরিষদের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান রাজ। বৈশ্বিক মহামারি করোনা’র ক্রান্তিলগ্ন এই পরিবেশে সৎ ইচ্ছার জাগরণে আম জনতার পাশে ইচ্ছা মানব উন্নয়ন সংস্থার তারুণ্যের দল সর্বদা প্রস্তুত থাকবে।

আরও পড়ুন

সর্বশেষ