প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা, টাঙ্গাইল-২ আসনের সাবেক সংসদ সদস্য এবং বাংলাদেশ সরকারের প্রথম অর্থসচিব খন্দকার আসাদুজ্জামানের ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, এমপি।
এক শোক বার্তায় ভূমিমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক খন্দকার আসাদুজ্জামানের মৃত্যুতে জাতি একজন শ্রেষ্ঠ সন্তানকে হারালো।
সাইফুজ্জামান চৌধুরী মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।




