শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিননতুন রেলস্টেশন সংলগ্ন পার্কিং কর্ণারে সরিয়ে নেওয়া হয়েছে রিয়াজউদ্দিন বাজারের কাঁচা বাজার

নতুন রেলস্টেশন সংলগ্ন পার্কিং কর্ণারে সরিয়ে নেওয়া হয়েছে রিয়াজউদ্দিন বাজারের কাঁচা বাজার

২৪ এপ্রিল দুপুর ১২টা থেকে নতুন রেলস্টেশন সংলগ্ন পার্কিং কর্ণারে সরিয়ে নেওয়া হয়েছে রিয়াজউদ্দিন বাজারের কাঁচা বাজার।

এই অস্থায়ী কাঁচা বাজারের কার্যক্রম উদ্বোধন করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তফা কামাল উদ্দিন।riazuddin-bazar-temporary-o

এ সময় উপস্থিত ছিলেন সিএমপি কমিশনার মাহবুবুর রহমান চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি, খন্দকার গোলাম ফারুক, সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) শ্যামল কুমার নাথ, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) এসএম মেহেদী হাসান, কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসিন।

জানা গেছে, কোতোয়ালি থানার উদ্যোগে রিয়াজউদ্দিন বাজারের কাঁচা বাজার ব্যবসায়ী সমিতি প্রাথমিকভাবে ২৫০টি দোকান এই কাঁচা বাজারে স্থাপন করেছে। প্রতিদিন সকাল থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত এ কাঁচা বাজার চালু থাকবে। শাক-সবজি, মাছ, মাংসের পাশাপাশি চাল, ডালের মত খাদ্যসামগ্রীর দোকানও বসবে এই বাজারে।
এ বিষয়ে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহসীন বলেন, রিয়াজ উদ্দিন বাজারে ক্রেতাদের ভিড় লেগেই থাকে। মূলত জনসমাগম ঠেকাতে এবং ক্রেতাদের সুবিধার কথা চিন্তা করেই বাজারটি নতুন রেলস্টেশন পার্কিং কর্ণারে অস্থায়ীভাবে স্থানান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, এটি দেশের প্রথম করোনা প্রতিরোধ বান্ধব বাজার। কারণ এই বাজারের প্রবেশ পথে থার্মাল স্ক্যানার বসানো হয়েছে। সার্বক্ষণিক নজরদারিতে রাখার জন্য স্থাপন করা হয়েছে অস্থায়ী নিয়ন্ত্রণ কক্ষ। তাছাড়া ক্রেতা-বিক্রেতা সকলকে বাধ্যতামূলক হ্যান্ডগ্লাভস, মাস্ক, মাথায় ক্যাপ ব্যবহার করে এ বাজারে আসতে হবে। সামাজিক দূরত্ব রেখে যাতে বাজার করতে পারে সেই জন্য চিহ্ন দিয়ে স্থানও নির্ধারণ করে দেওয়া হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ