বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদঅর্থ ও বানিজ্য সময়মেঘনা ব্যাংকের নতুন এমডি ও সিইও হিসেবে যোগ দিচ্ছেন সোহেল আর কে...

মেঘনা ব্যাংকের নতুন এমডি ও সিইও হিসেবে যোগ দিচ্ছেন সোহেল আর কে হুসেইন

35EAD2C2-E1A3-459E-969E-D076F92B27C0মেঘনা ব্যাংকের নতুন প্রধান নির্বাহী (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে যোগ দিচ্ছেন সোহেল আর কে হুসেইন। ৩০ বছরের বেশি সময়ের ব্যাংকিং ব্যবসায় নেতৃত্ব দেয়ার অভিজ্ঞতা রয়েছে তার। করপোরেট, এসএমই, রিটেইল এবং অবকাঠামো উন্নয়ন খাতে অর্থায়নে রয়েছে তার দারুণ অভিজ্ঞতা। বিশেষ করে ডিজিটালাইজেশন, মার্জার অ্যান্ড অ্যাকুইজিশন, অ্যাডভাইজরি এবং স্ট্রাকচারজড ফিন্যান্স ট্রানজেকশনের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছেন তিনি।

মেঘনা ব্যাংকে যোগদানের আগে সোহেল আর কে হুসেইন দ্য সিটি ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করেন। দেশের অন্যতম বাণিজ্যিক ব্যাংক ইস্টার্ন ব্যাংকে হেড অব হোলসেল ব্যাংকের দায়িত্ব পালন করেন তিনি।

আরও পড়ুন

সর্বশেষ