মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদজাতীয়গত ২৪ ঘণ্টায় দেশে মারা গেছেন আরো ৬ জন ,নতুন করে আক্রান্ত...

গত ২৪ ঘণ্টায় দেশে মারা গেছেন আরো ৬ জন ,নতুন করে আক্রান্ত ৯৪ জন

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ৬ জন মারা গেছেন। এই সময়ের মধ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ৯৪ জন। আজ শুক্রবার দুপুরে এক অনলাইন সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন আইইডিসিআরের পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

৮ মার্চ থেকে এ পর্যন্ত করোনাভাইরাসে দেশে মোট আক্রান্ত হয়েছে ৪২৪ জন। মোট মারা গেছেন ২৭ জন।

এরআগে গতকাল দেশে ১১২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে ১ জন।

আরও পড়ুন

সর্বশেষ