বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার ব্যক্তিগত চেষ্টায় চট্টগ্রাম পেল আরো ৫শত কীট

ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার ব্যক্তিগত চেষ্টায় চট্টগ্রাম পেল আরো ৫শত কীট

চট্টগ্রাম পেল আরো ৫শত কীট, মজুদ ১৫০০ চট্টগ্রাম পেল নভেল করোনা টেস্টের আরো ৫শত কীট। বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বৃহস্পতিবার এসব কীট সংগ্রহ করে সীতাকুন্ডের বিশেষায়িত হাসপাতাল বিআইটিআইডিতে পাঠান।

ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার পক্ষ থেকে বিআইটিআইডিতে কীটগুলো হস্তান্তর করেন করোনা মোকাবিলায় গঠিত স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) বিভাগীয় সমন্বয়ক ডা. মিনহাজুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন বিআইটিআইডি উপ পরিচালক ডা.হোসেন রশীদ চৌধুরী ও সহযোগী অধ্যাপক ডা.শাকিল আহমদ।

ডা. মিনহাজুর রহমান জানান, এই ৫শত কীটসহ চট্টগ্রামে এখন কীটের মজুদ দাড়াল দেড় হাজারের বেশি। তাই করোনা পরীক্ষা নিযে কোন ধরনের সংকট থাকল না। তিনি বলেন, আওয়ামীলীগের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক, চট্টগ্রামের সন্তান ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ব্যক্তিগতভাবে চেষ্টা করে কীট সংগ্রহ করে দেওয়ার পাশাপাশি বেশ কিছু থার্মোস্ক্যানার পাঠিয়েছেন। যা করোনা চিকিৎসায় বিশেষ সহায়ক হবে।

এদিকে চট্টগ্রামের বিআইটিআইডিতে বৃহস্পতিবার ১৪ রোগীর নমুনা পরীক্ষা হলেও করোনা’র উপস্থিতি মেলেনি।

আরও পড়ুন

সর্বশেষ