বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কোভিড ১৯, প্রতিরোধ ও নিয়ন্ত্রণে দেশের জনগণের মাঝে সঠিক তথ্য প্রদান ও সচেতনতা বৃদ্ধিতে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচার – প্রচারণা কার্যক্রম অব্যাহত রেখেছে। প্রতিনিয়ত সোসাইটির অফিসিয়াল ফেইসবুক পেইজে নানা ধরনের সচেতনতামূলক বার্তা প্রচার করা হচ্ছে বলে জানিয়েছেন রেড ক্রিসেন্ট কর্তৃপক্ষ। এছাড়াও ফেইসবুক লাইভ, দেশের খ্যাতিনামা ব্যক্তিদের দ্বারা তৈরী বিভিন্ন সচেতনতামূলক টিভিসি প্রচার এবং স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক গুরুত্বপূর্ণ তথ্য প্রচার করা হয়।
সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এ পর্যন্ত এক লাখের বেশি মানুষের কাছে জীবন-রক্ষাকারী বিভিন্ন সচেতনতামূলক বার্তা পৌছানো সম্ভব হয়েছে বলে জানিয়েছেন রেড ক্রিসেন্ট সোসাইটি। এছাড়াও দেশব্যাপী সচেতনতামূলক লিফলেট বিতরণ, মাইকিং, হাত ধোয়ার অভ্যাস গড়তে বিভিন্ন স্থানে বেসিন স্থাপন, জীবাণুনাশক স্পে করাসহ নানা সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে।
করোনাভাইরাস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে আজ মঙ্গলবার বিকেলে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবকরা রাজধানীর মুগদা ও ধানমন্ডি এলাকাসহ বিভিন্ন এলাকায় জীবণুনাশক স্প্রে কার্যক্রম পরিচালনা করে। এছাড়াও মঙ্গলবার দিবাগত রাতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকরা যৌথভাবে বক্ষব্যাধি হাসপাতাল, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতাল, কুয়েত মৈত্রী হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালসহ রাজধানীর ৮ টি হাসপাতালে জীবাণুনাশক স্প্রে করবে।
রেড ক্রিসেন্ট সোসাইটি জানায়, জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি ইতোমধ্যে প্রায় ৫ শতাধিক ¯ে^চ্ছাসেবক ও কর্মকর্তা-কর্মচারীসহ দেশের ৫৬ টি রেড ক্রিসেন্ট মাতৃসদন ও শিশু কল্যাণ কেন্দ্রে দায়িত্বরত মিডওয়াইফ ও অন্যান্য কর্র্মীাদেরকে কোভিড ১৯ মোকাবিলায় করণীয় সম্পর্কে প্রশিক্ষণ ও স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জাম (সাবান, হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক) বিতরণ করা হয়েছে। তারা নিজেদেরকে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণের পাশাপাশি করোনাভাইরাস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ও বাংলাদেশ সরকার কর্তৃক যৌথভাবে পরিচালিত ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) করোনাভাইরাস প্রতিরোধে উপকূলীয় ১৩ জেলায় স্থানীয় সরকারের সাথে সমন্বয়ের মাধ্যমে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। এছাড়াও কক্্রবাজার জেলার বিভিন্ন ক্যাম্পে অবস্থানরত মিয়ানমারের জনগোষ্ঠীর মাঝে কোভিড ১৯ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে নানা কর্মসূচি গ্রহণ করেছে। ১৭৬১ জন সিপিপি স্বেচ্ছাসেবককে হ্যান্ড ওয়াশিং ও কোভিড ১৯ সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। উল্লেখ্য, ইতোমধ্যে ক্যাম্পে ৮০,৫৭৬ পিচ এবং হোস্ট কমিউনিটির মাঝে ৪০,৫০০ পিচ সচেতনতামূলক পোস্টার ও লিফলেট বিতরণ করা হয়েছে।




