বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদটপউন্নয়নের ধারা অব্যাহত রাখতে সরকারকে সমর্থন জানানো দরকার: পরিকল্পনা মন্ত্রী

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সরকারকে সমর্থন জানানো দরকার: পরিকল্পনা মন্ত্রী

পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, শেখ হাসিনার সরকার গরিব মানুষের উন্নয়নে ব্যাপকভাবে কাজে করে যাচ্ছে। বর্তমান সরকার গ্রামবাংলার মানুষের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। গ্রামের মানুষের জন্য বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করতে সরকার পদক্ষেপ নিয়েছে। সরকারের এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সরকারকে সমর্থন জানানো দরকার।

শুক্রবার জগন্নাথপুর উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর আয়োজিত নলকূপ ও স্যানিটারি ল্যাটিন বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন।

মন্ত্রী বলেন, এক সময় গ্রামের মানুষ খাবার পানি ও স্যানিটেশনের জন্য ভোগান্তিতে ছিলেন। আওয়ামী লীগ সরকার এ সব ভোগান্তি দূর করেছে। ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছে। স্বাস্থ্যসেবাসহ সব নাগরিক সুবিধা জনগণের দৌড়গোড়ায় পৌঁছে গেছে। বাংলাদেশ এখন উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলছে।

জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহ্ফুজুল আলম মাসুমের সভাপতিত্বে ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা আব্দুর রব সরকারের পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. আব্দুল আহাদ, সুনামগঞ্জের পুলিশ সুপার হায়াতুন্নবী, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি সিদ্দিক আহমদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমানসহ প্রমুখ।

সভায় সাত শতাধিক পরিবারের মধ্যে একটি করে নলকূপ ও তিন শতাধিক পরিবারকে একটি করে স্যানিটারি ল্যাট্রিনের স্লিপ বিতরণ করা হয়।

আরও পড়ুন

সর্বশেষ