বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিন২৭ ডিসেম্বর চট্টগ্রাম কলেজ গৌরবের ১৫০বছর সম্প্রীতি মেলা

২৭ ডিসেম্বর চট্টগ্রাম কলেজ গৌরবের ১৫০বছর সম্প্রীতি মেলা

চট্টগ্রাম কলেজ “গৌরবের ১৫০ বছর” উদযাপন উপলক্ষ্যে “চট্টগ্রাম কলেজ আমার-আমাদের কলেজ, গৌরবের ১৫০ বছর” এই স্লোগানকে সামনে নিয়ে চট্টগ্রাম কলেজ প্রাক্তনদের সম্প্রীতি ,বিনোদন ও কল্যাণমূলক প্রতিষ্ঠান চট্টগ্রাম কলেজ ফাউন্ডেশনের আয়োজনে চট্টগ্রাম কলেজ প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রীদের সম্প্রীতি মেলা ২০১৯  আগামী ২৭ ডিসেম্বর’১৯ চট্টগ্রাম জি.ই.সি কনভেনশন হলে অনুষ্ঠিত হবে । ২৭ ডিসেম্বর সকাল ৯:৩০ মিনিটে উপস্থিত থেকে সম্প্রীতি মেলার শুভ উদ্ভোধন করবেন চট্টগ্রাম কলেজের গৌরব চট্টগ্রামের মাননীয় মেয়র আ.জ.ম. নাছির উদ্দীন । বিভিন্ন পর্বেও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ও বক্তব্য রাখবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় তথ্যমন্ত্রী ড.হাসান মাহমুদ এম.পি মহোদয়,পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান আলহাজ্ব সুফি মোহাম্মদ মিজানুর রহমান, বিশ্ব বিখ্যাত চিকিৎসক ও চক্ষু রোগ বিশেষজ্ঞ ডাঃ রাশেদ নিজাম ।এই উপলক্ষ্যে সম্প্রীতি মেলার শেষ প্রস্তুতি সভা ২৫ ডিসেম্বর বুধবার বিকাল ৪টায় নগরীর র‌্যাডিক্স কোচিং সেন্টারে(এমইএস কলেজের গেইটের বিপরীতে) অনুষ্ঠিত হবে । চট্টগ্রাম কলেজের সকল প্রাক্তন ছাত্র/ছাত্রী ও ”ট্টগ্রাম কলেজ ফাউন্ডেশনের সংশ্লিষ্ট সকল কার্য নির্বাহী সদস্য ও সম্প্রীতি মেলার বিভিন্ন উপকমিঠির সকলকে ফাউন্ডেশনের সভাপতি সাবেক কাউন্সিলর শহিদুল আলম,কার্যকরী সভাপতি এসএম মোরশেদ জাফর  এবং সচিব কবি ও সংগঠক কবি শারুদ নিজাম উপস্থিত থাকার জন্য  বিশেষ ভাবে আহবান  জানিয়েছেন ।
সম্প্রীতি মেলায়  অংশগ্রহনকারীদের জন্য রয়েছে আকর্ষণীয় সূভেনিয়র । অনুষ্টান মালার মধ্যে রয়েছে ১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহনকারী চট্টগ্রাম কলেজের বীর মুক্তিযোদ্ধাদের  সম্মাননা, কলেজের বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রী এবং তাদের পরিবারের সদস্যদের অংশগ্রহণে গান, নাচ, আবৃতি, মূকাভিনয়, কৌতুক পরিবেশন, দুপুরে “মধ্যাহ্ন ভোজ ,স্বনামধন্য শিল্পীদের পরিবেশনায় গান । পাশাপাশি চা নাস্তার আয়োজন , অনুষ্ঠানের মূল আকর্ষন জনপ্রিয় সাংস্কৃতিক পরিবেশনা ও ব্যান্ড এর গান, আর রাতে অনাড়ম্বর রাতের খাবার । এছাড়া ও রয়েছে ক্যাডেট ফোরাম,চট্টগ্রামের আয়োজনে বিনামূল্যে রক্তের গ্রুপিং নির্ণয় কার্যক্রম ও সম্প্রীতি মেলার  অন্যতম প্রধান আকর্ষণ র‌্যাফল ড্র। সম্প্রীতি মেলায় অ ঞজওইটঞঊ ঞঙ গঅঊঝঞজঙ পরিচালনা করবেন প্রয়াত শিল্পী আইয়ুব বাচ্চু’র সতীর্থ ও আপনজনেরা এবারের সম্প্রীতি মেলার অন্যতম উদ্দেশ্য সম্প্রীতি ,বিনোদন, প্রাক্তন ও বর্তমান সতীর্থদের জন্য ১ কোটি টাকার একটি তহবিল গঠন করা । ইতিমধ্যে স্বাংস্কৃতিক পরিবেশনা সহ যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে ।

আরও পড়ুন

সর্বশেষ