শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনচট্টগ্রাম-৮ উপনির্বাচনের প্রচার-প্রচারণা শুরু

চট্টগ্রাম-৮ উপনির্বাচনের প্রচার-প্রচারণা শুরু

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) একাংশের সভাপতি, মুক্তিযোদ্ধা ও সংসদ সদস্য  প্রয়াত মঈন উদ্দীন খান বাদলের চট্টগ্রাম-৮ আসনে উপনির্বাচনে প্রতীক বরাদ্দ ও  প্রচার-প্রচারণা শুরু হয়েছে। ২৩ ডিসেম্বর চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীরা তাদের প্রতীক সংগ্রহ করেন। ভোটের লড়াই থেকে জাতীয় পার্টির প্রার্থী জিয়াউদ্দিন আহমেদ বাবলু সরে যাওয়ায় বর্তমানে বৈধ প্রার্থী ৬ জন।ভোটে লড়াই হবে আওয়ামী লীগ প্রার্থী আওয়ামী লীগের মোছলেম উদ্দিন আহমদ ও বিএনপির আবু সুফিয়ান মধ্যে।

আগামী ১৩ জানুয়ারি অক্টোবর ভোটগ্রহণ হবে। চট্টগ্রাম নগরীর চান্দগাঁও,পাঁচলাইশ ও বায়েজিদ আংশিক ও  বোয়ালখালী উপজেলা নিয়ে  চট্টগ্রাম-৮ আসন গঠিত।  মোট ভোটার ৪ লাখ ৭৫ হাজার ৯৮৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৪১ হাজার ৯২২ ও নারী ভোটার ২ লাখ ৩৪ হাজার ৭৪ জন। এবার ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট হবে এ আসনে।

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ১২ ডিসেম্বর পর্যন্ত। ১৫ ডিসেম্বর যাচাই-বাছাই। আর ২২ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার শেষ দিন ছিল। চট্টগ্রাম-৮ আসনে মোট ভোটার ৪ লাখ ৭৫ হাজার ৯৮৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৪১ হাজার ৯২২ ও নারী ভোটার ২ লাখ ৩৪ হাজার ৭৪ জন। বোয়ালখালী উপজেলায় ভোটার ১ লাখ ৬৪ হাজার। কেন্দ্র সংখ্যা ১৮৯টি।

আরও পড়ুন

সর্বশেষ