হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ২৪৭ কার্টন ‘ইজি লাইট’ ব্রান্ডের সিগারেটের চালান আটক করেছে এনএসআই। গোপন সংবাদের ভিত্তিতে ১৬ ডিসেম্বর রাত ১০টার দিকে এনএসআই’র একটি টিম আন্তর্জাতিক আগমদ বিভাগের বেল্ট এলাকায় অবস্থান নিয়ে শারজাহ থেকে আসা এক যাত্রীর ব্যাগেজ ভর্তি সিগারেটের চালানটি আটক করে। কাস্টম হাউসের উপ কমিশনার রিয়াদুল ইসলাম জানিয়েছেন,আটক সিগারেট পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্নের জন্য বিমানবন্দর কাস্টমসকে হস্তান্তর করা হয়েছে। বিমানবন্দর সূত্র জানায়, শারজাহ থেকে এয়ার এরাবিয়ার জি৯-৫২৩ ফ্লাইটে চট্টগ্রাম আসেন ফটিকছড়ির মোহাম্মদ ইকবাল হোসেইন তারেকের ব্যাগেজ থেকে ২৪৭ কার্টন সিগারেট উদ্ধার করে। যার বাজার মূল্য প্রায় সাড়ে ৪ লাখ টাকা।



