বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনচট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মোসলেম উদ্দিন

চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মোসলেম উদ্দিন

চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য মঈনুদ্দীন খান বাদলের মৃত্যুতে শূন্য হওয়া আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে চূড়ান্ত হয়েছে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন আহমদের নাম। ৯ ডিসেম্বর গণভবনে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত আওয়ামী লীগের পার্লামেন্টারি বোর্ডের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানায় সূত্র। বিষয়টি নিশ্চিত করেছেন পার্লামেন্টারি বোর্ডে থাকা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ। মোসলেম উদ্দিন আহমদ দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি। এর আগে দীর্ঘদিন তিনি দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

আরও পড়ুন

সর্বশেষ