শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদআরো খবর...... চট্টগ্রাম-কলকাতা ফ্লাইট চালু করছে রিজেন্ট

চট্টগ্রাম-কলকাতা ফ্লাইট চালু করছে রিজেন্ট

চট্টগ্রাম অফিস (বিডি সময় ২৪ ডটকম)

আগামী ১১ অক্টোবর থেকে চট্টগ্রাম-কলকাতা রুটে সরাসরি ফ্লাইট চালু করছে রিজেন্ট এয়ারওয়েজ। এ রুটে সপ্তাহে তিনদিন ফ্লাইট চলাচল করবে। পর্যায়ক্রমে চট্টগ্রাম-ব্যাংকক, সিঙ্গাপুর ও হংকং রুটেও সরাসরি ফ্লাইট চালুর পরিকল্পনা রয়েছে রিজেন্ট এয়ারওয়েজের।  বৃহস্পতিবার দুপুরে নগরীর একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান রিজেন্ট এয়ারওয়েজ’র প্রধান নির্বাহী এমএ মোমেন।

এসময় প্রতিষ্ঠানের চেয়ারম্যান ইয়াছিন আলী, ব্যবস্থাপনা পরিচালক মাশরুফ হাবীব, সিনিয়র ম্যানেজার (সেলস অ্যান্ড মার্কেটিং) সুব্রত কান্তি সেন শর্মা উপস্থিত ছিলেন।  এমএ মোমেন বলেন, সপ্তাহের মঙ্গলবার, শুক্রবার ও রোববার এই তিনদিন চট্টগ্রাম থেকে সরাসরি ফ্লাইট যাওয়া আসা করবে।

চট্টগ্রামকে গুরুত্ব দিতেই এখান থেকে ফ্লাইট চালুর উদ্যোগ নেয়া হয়েছে জানিয়ে হাবিব গ্রুপের অন্যতম কর্ণধার ইয়াছিন আলী বলেন, চট্টগ্রামের প্রতি আমাদের ভালবাসা রয়েছে। তাই এখান থেকে বিশ্বের বিভিন্ন দেশে সরাসরি ফ্লাইট চালু করছি।  আগামীতে আরো বৃহৎ পরিসরে কাজ করার ইচ্ছা রয়েছে উল্লেখ করে তিনি রিজেন্ট এয়ারওয়েজ যাতে ব্যবসায়ী সফলতা পায় সেজন্য সকলের সহযোগিতা কামনা করেন।

আরও পড়ুন

সর্বশেষ