শরীয়াহ্ভিত্তিক আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে খুলনায় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের ডাকবাংলা শাখার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলী ওই শাখার উদ্বোধন করেন। এ সময় ব্যাংকের খুলনার আঞ্চলিক প্রধান মো. আব্দুর রশিদ, ডাকবাংলা শাখার ব্যবস্থাপক মো. সাউদ রানা হাওলাদারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান উপলক্ষে এক দোয়া মাহ্ফিলের আয়োজন করা হয়।
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ডাকবাংলা শাখা উদ্বোধন



