সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদআরো খবর......রাজধানীতে জামায়াতের বিক্ষোভ মিছিল

রাজধানীতে জামায়াতের বিক্ষোভ মিছিল

ষ্টাফরিপোর্টার (বিডিসময়২৪ডটকম)

যুদ্ধাপরাধের দায়ে আটককৃত জামায়াত শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে বিক্ষোভ-মিছিল করেছে জামায়াত-শিবির। বুধবার ঢাকা মহানগরীর দক্ষিণ জামায়াত এই মিছিলটি বের করে।

বুধবার সকাল আটটা ৪০ মিনিটের দিকে জামায়াত-শিবিরের এক থেকে দেড়শ নেতাকর্মী যাত্রাবাড়ী মোড় থেকে মিছিল বের করেন। এরপর তারা আটক নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিভিন্ন ধরনের স্লোগান দেন। পরে তারা ধোলাইপাড় এলাকায় গিয়ে একটি সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হন। সেখানে কয়েক মিনিট বক্তব্য রেখে সমাবেশ শেষ করেন। এ সময় এলাকায় পুলিশের উপস্থিতি থাকলেও তারা নীরব ভূমিকা পালন করেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

আরও পড়ুন

সর্বশেষ