সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদজাতীয়সাকা চৌধুরীর রায় : আজ প্রতিক্রিয়া জানাবে বিএনপি

সাকা চৌধুরীর রায় : আজ প্রতিক্রিয়া জানাবে বিএনপি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাংসদ সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর ফাঁসির আদেশ নিয়ে  বুধবার বিকেল চারটায় আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানাবে বিএনপি। নয়াপল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির পক্ষ থেকে এই আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হবে।  মঙ্গলবার রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক বৈঠকে এসব সিদ্ধান্ত হয়। বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া বৈঠকে সভাপতিত্ব করেন।

আজ নয়া পল্টনে বিএনপির কার্যালয়ে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ বিষয়ে সংবাদ সম্মেলণ করবেন বলে বৈঠকে সীদ্ধান্ত হয়েছে। দলের পক্ষ থেকে আজ রায় নিয়ে  প্রতিক্রিয়া জানানো হবে।

বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির সিনিয়র নেতা এম কে আনোয়ার, ব্যারিস্টার মওদুদ আহমেদ, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, ব্যারিস্টার নজরুল ইসলাম খান, এ্যাডভোকেট নিতাই চন্দ্র রায়, আব্দুল সালাম, চেয়ারপারসনের উপদেষ্টা সাবে উদ্দিন আহমেদ ও এস এম ফজলুল প্রমুখ।

উল্লেখ্য, মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক বিএনপ’র স্থায়ী কমিটির সদস্য ও সাংসদ সালাউদ্দিন কাদের চৌধুরীর (সাকা চৌধুরী) মামলার রায়ে ফাঁসির আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। রায়ের প্রেক্ষিতেই এই জরুরি বৈঠকের আহবান করা হয় বলে দলীয় সূত্রে জানা গেছে।

আরও পড়ুন

সর্বশেষ