ষ্টাফরিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের অদূরে পলওয়েল সুপার মার্কেটের সামনে পার্ক করা একটি মাইক্রোতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় কয়েকটি ককটেলের বিস্ফোরণও ঘটানো হয়। পুলিশ জানায়, মঙ্গলবার রাত সাতটার দিকে কে বা কারা গাড়িতে আগুন দিয়ে পালিয়ে যায়। গাড়ির নম্বর ঢাকা মেট্রো চ-১৫ ১৪১৩।
প্রতক্ষদর্শী সূত্রে জানা যায়, দুর্বৃত্তরা প্রথমে ককটেল বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরণের শব্দে রাস্তা ফাঁকা হয়ে গেলে তারা মাইক্রোবাসটিতে আগুন দিয়ে পালিয়ে যায়। সাথে সাথে নয়াপল্টন এলাকা যানবাহন শূন্য হয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিস এসে গাড়ির আগুন নেভায়। এ ঘটনায় দুর্বৃত্ত সন্দেহে একজনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে এবং আশপাশে অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনী।




