শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬
প্রচ্ছদআরো খবর......গোলাম আযমের রায় ছাড়া অন্য সবার বিরুদ্ধে ট্রাইবুনালের রায় সন্তোষজনক। আমরা সাকা...

গোলাম আযমের রায় ছাড়া অন্য সবার বিরুদ্ধে ট্রাইবুনালের রায় সন্তোষজনক। আমরা সাকা চৌধুরীর বিরুদ্ধেও সর্বোচ্চ শাস্তি চাই

ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)

মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর (সাকা) ফাঁসি না হলে সরকারের কাছে নিজের ফাঁসি চাইবেন বলে জানিয়েছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার। মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে শাহবাগ চত্বরে সাকা চৌধুরীর ফাঁসির দাবিতে আন্দোলনরত অবস্থায় তিনি বাংলানিউজের কাছে এ মন্তব্য করেন।

ইমরান বলেন, গোলাম আযমের রায় ছাড়া অন্য সবার বিরুদ্ধে ট্রাইবুনালের রায় সন্তোষজনক। আমরা সাকা চৌধুরীর বিরুদ্ধেও সর্বোচ্চ শাস্তি চাই। না হলে সরকারের কাছে আমি নিজের ফাঁসি চাইবো।

উল্লেখ্য, মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল-১ এ রায় ঘোষণা উপলক্ষে সকাল থেকেই সাকার সর্বোচ্চ শাস্তির দাবিতে স্লোগান মুখর রয়েছে শাহবাগ চত্বর।

এদিকে, মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল-১ এ পর্যন্ত ঘোষিত ৭টি অভিযোগের মধ্যে ২, ৩, ৪, ৫, ৬ ও ৭ নম্বর অভিযোগে আনা ৬টি হত্যা ও গণহত্যার অভিযোগ প্রমাণিত হয়েছে।

এগুলো হচ্ছে, সতীশ চন্দ্র পালিতকে হত্যা (৭নং অভিযোগ), ঊনসত্তরপাড়ায় ৬৯/৭০ জনকে  গণহত্যা(৬নং অভিযোগ), সুলতানপুরে নেপাল চন্দ্র ও অপর তিনজনকে হত্যা (৫নং অভিযোগ), চট্টগ্রামের জগৎমল্লপাড়া গ্রামে হামলা চালিয়ে ৩২ হিন্দু নারী-পুরুষকে গণহত্যা (৪নং অভিযোগ), গহিরা শ্রী কুণ্ডেশ্বরী ঔষধালয়ের প্রতিষ্ঠাতা মালিক অধ্যক্ষ নূতন চন্দ্র সিংহ হত্যা (৩নং অভিযোগ) ও মধ্য গহিরায় গণহত্যার (২নং অভিযোগ) অভিযোগ।

তবে গুডস হিলে সাতজনকে অপহরণ করে নির্যাতনের প্রথম অভিযোগটি সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পারেননি রাষ্ট্রপক্ষ।

আরও পড়ুন

সর্বশেষ