শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬
প্রচ্ছদটপআসছে ঐশ্বরিয়ার নতুন ছবি

আসছে ঐশ্বরিয়ার নতুন ছবি

বিনোদন ডেস্ক (বিডি সময় ২৪ ডটকম)

রুপালি পর্দায় ঐশ্বরিয়া রাইয়ের প্রত্যাবর্তন নিয়ে অনেক দিন ধরেই জল ঘোলা হচ্ছিল। কয়েকটি প্রতিবেদনে প্রকাশিত হয়েছিল আশির দশকের ‘মাসুম’-এর রিমেকে অভিনয়ের মাধ্যমে  রুপালি পর্দায় ফিরছেন তিনি। এ ছাড়া সঞ্জয়লীলা বানসালির ‘রাম লীলা’র আইটেম গানে কাজ করার গুঞ্জনও ছিল, যা পরে ভুল প্রমাণিত হয়েছে। কিন্তু এবারের খবর শতভাগ সত্যি, বর অভিষেক বচ্চনের সঙ্গে ‘হ্যাপি অ্যানিভার্সারি’ নামে একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন অ্যাশ। কন্যাসন্তান আরাধ্যের জন্মের পর এটাই হবে তার প্রথম ছবি। ‘হ্যাপি অ্যানিভার্সারি’ হবে বিজ্ঞাপন নির্মাতা প্রহ্লাদ কাক্কাড়ের প্রথম পরিচালনা। এর মধ্য দিয়ে প্রযোজনায় ফিরছেন গৌরাঙ্গ দেশাই। তিনিই ঐশ্বরিয়াকে নির্বাচন করেছেন।

আরও পড়ুন

সর্বশেষ