পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা সীমান্তের নারায়নজোত এলাকা থেকে একটি ভারতীয় পিস্তল ও চার রাউন্ড গুলি এবং দুটি মোটরসাইকেলসহ এক চোরাকারবারীকে আটক করা হয়েছে।
সোমবার গভীর রাতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা অভিযান চালিয়ে চোরাকারবারী রঞ্জু মিঞাকে আটক করে।
তবে, এ সময় বিজিবির তাড়া খেয়ে অপর তিন চোরাকারবারী পালিয়ে যায়।




