শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬
প্রচ্ছদআরো খবর......ট্রাইব্যুনাল ঘিরে কড়া নিরাপত্তা বলয়

ট্রাইব্যুনাল ঘিরে কড়া নিরাপত্তা বলয়

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায়কে কেন্দ্র করে রাজধানীর হাইকোর্ট এলাকাজুড়ে তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে পুলিশ। বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি।

আজ মঙ্গলবার সকালে ট্রাইব্যুনাল এল‍াকায় এমন চিত্র দেখা গেছে।

এদিকে, পুরো রাজধানী জুড়ে কঠোর নিরাপত্ত‍া চাদরে ঢেকে দিয়েছে নিরাপত্তা সংস্থা। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশের সাঁজোয়া যান এপিসি প্রস্তুত রাখা হয়েছে।

পুলিশ ও র‌্যাবের কড়া নিরাপত্তার মধ্যে তল্লাশি চালিয়ে ট্রাইব্যুনাল এলাক‍ায় প্রবেশ করতে দেওয়া হচ্ছে।

আরও পড়ুন

সর্বশেষ