বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
প্রচ্ছদঅর্থ ও বানিজ্য সময়এনআরবি গ্লোবাল ব্যাংকের অর্ধ-বার্ষিক ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত

এনআরবি গ্লোবাল ব্যাংকের অর্ধ-বার্ষিক ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত

01(2)এনআরবি গ্লোবাল ব্যাংকের অর্ধ-বার্ষিক ব্যবস্থাপক সম্মেলন-২০১৯ ২০ জুলাই ২০১৯ তারিখ, শনিবার গুলশানস্থ একটি হোটেলে অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনের উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান নিজাম চৌধুরী এবং সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হাবিব হাসনাত। সভায় চলতি বছরের অর্জিত সাফল্যের পর্যালোচনা এবং লক্ষ্যমাত্রা বাস্তবায়নের বিভিন্ন বিষয়াদি আলোচনা করা হয়। ২০১৯ সালে দেশের বিভিন্ন অঞ্চলে আরো বেশ কিছু শাখার উদ্বোধন করা হবে বলে জানানো হয়। অন্যান্যদের মধ্যে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ গোলাম সারওয়ার ও মোঃ মোস্তাফিজুর রহমান সিদ্দিকী, উপ-ব্যবস্থাপনা পরিচালক কাজী মশিউর রহমান জিহাদ, প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানগণ এবং ৫৭টি শাখার শাখা ব্যবস্থাপকবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

সর্বশেষ