বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিন৮৩ কোটি টাকা ব্যয়ে চান্দগাঁওয়ে নির্মিত হবে দেশের প্রথম স্লটার হাউস

৮৩ কোটি টাকা ব্যয়ে চান্দগাঁওয়ে নির্মিত হবে দেশের প্রথম স্লটার হাউস

মৎস ও প্রানিসম্পদ মন্ত্রণালয়ের অধীন প্রাণিসম্পদ অধিদপ্তরের অর্থ সহায়তায় চট্টগ্রাম মহানগরের পুরান চান্দগাঁও থানা এলাকায় নির্মিত হবে আধুনিক স্লটার হাউস (কসাই খানা)। লাইভ স্টক এন্ড ডেইরি ডেভেলপমেন্ট প্রজেক্টের(এলডিপি) আওতায় প্রায় ৮৩ কোটি টাকা ব্যয়ে চট্টগ্রামে সর্বপ্রথম এই আধুনিক কসাইখানা নির্মিত হচ্ছে। স্লটার হাউস নির্মানে জায়গা প্রদান করছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। ইতোমধ্যে স্লটার হাউসটি নির্মাণের জন্য প্রস্তাবিত জায়গার ফিজিবিলিটি স্টাডির জন্য পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ দেয়া হয়েছে। আগামী অক্টোবর মাসে স্লটার হাউস নির্মাণের কাজ শুরু হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

স্লটার হাউসটি নির্মান কাজ বাস্তবায়নের লক্ষ্যে আজ দুপুরে চসিক কার্যালয়ে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিনের সাথে মত বিনিময় করেছেন মৎস ও প্রানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব প্রকল্পের পরিচালক কাজী ওয়াছি উদ্দিন।
মত বিনিময়ে মেয়র বলেন, চট্টগ্রামে মান সম্মত কোন কসাই খানা নেই। অথচ আইনি ভাবে স্বাস্থ্যকর কসাইখানায় পশু জবাইয়ের বাধ্যবাধকতা আছে। তাছাড়া মহানগরে নির্ধারিত কসাইখানায় পশু জবাই হয় না। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় প্রানিসম্পদ মন্ত্রণালয় এই স্লটার হাউস নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে। এজন্য মাননীয় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। স্লটার হাউস নির্মাণের পর চট্টগ্রাম সিটি কর্পোরেশন তা রক্ষনাবেক্ষনের দায়িত্ব পালন করবে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, স্লটার হাউসটি নির্মিত হলে এতে এক ধাপে একশটি পশু জবাই করা যাবে। জবাইযোগ্য পশুই হাউসে জবাই করা হবে। জবাইকৃত পশুর বর্জ্য প্রক্রিয়াজাত করে জৈব সার প্রস্তুত করা হবে।
মত বিনিময়ে চসিক প্রধান নির্বাহি কর্মকর্তা মো সামসুদ্দোহা, জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা রেয়াজুল হকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

সর্বশেষ