বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদঅর্থ ও বানিজ্য সময়এনআরবি গ্লোবাল ব্যাংক এবং বাংলাদেশ বিমানের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত

এনআরবি গ্লোবাল ব্যাংক এবং বাংলাদেশ বিমানের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত

DSC_5991০২ জুলাই ২০১৯ তারিখে এনআরবি গ্লোবাল ব্যাংক লিমিটেডের সাথে বিমান হলিডেজ (বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি হলিডে উইং) এর ব্যবন্থাপনায় বাংলাদেশ বিমানের এক কর্পোরেট চুক্তি বিমানের প্রধান কার্যালয়ে স্বাক্ষরিত হয়। চুক্তির আওতায় এনআরবি গ্লোবাল ব্যাংকের কার্ডের গ্রাহক বিমান হলিডেজ থেকে বিমানের টিকেট ও অন্যান্য প্যাকেজ  হ্রাসকৃত মূল্যে ক্রয় করার সুবিধা উপভোগ করতে পারবেন। এনআরবি গ্লোবাল ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শামসুল ইসলাম এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক বিপনণ মোহাম্মদ সালাহউদ্দিন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
এসময় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ক্যাপ্টেন ফারহাত হাসান জামিল, এনআরবি গ্লোবাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হাবিব হাসনাত, বিমানের পরিচালক (পরিকল্পনা, বিক্রয় ও বিপনণ) এয়ার কমোডর মোঃ মাহবুব জাহান খান, বিমান হলিডেজ এর পরিচালক (বিপনণ) সৈয়দ আহমেদ আলী (রাশেদ) সৈয়দ গোলাম কাদের এবং ব্যাংকের হেড অব কার্ডস আরিফুল হাসান খানসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

সর্বশেষ