শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬
প্রচ্ছদআরো খবর......মাসের মধ্যে যুদ্ধাপরাধীদের বিচারের রায় কার্যকর: তাজুল

মাসের মধ্যে যুদ্ধাপরাধীদের বিচারের রায় কার্যকর: তাজুল

ন্যাশনাল ডেস্কঃ (বিডি সময় ২৪ ডটকম)

মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) তাজুল ইসলাম বলেছেন, ‘বাংলাদেশের মাটিতে এবার যুদ্ধাপরাধীদের বিচার হবেই। আগামী এক মাসের মধ্যে অন্তত একজন যুদ্ধাপরাধীর বিচারের রায় কার্যকর করা হবে।’

 শনিবার প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বঙ্গবন্ধু এভিনিউতে ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

 তাজুল ইসলাম বলেন, ‘যুদ্ধাপরাধীদের রায় কার্যকর করাকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত জোট দেশে নৈরাজ্য সৃষ্টি করতে পারে। তাই মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার সন্তান ও আওয়ামী লীগ নেতা-কর্মীদের সজাগ থাকতে হবে।’

 বিএনপি নির্বাচন বানচালের ষড়ষন্ত্র করছে অভিযোগ করে তিনি বলেন, ‘বর্তমান প্রধানমন্ত্রীর অধীনে আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সব দলই এই নির্বাচনে অংশ নেবে। তবে বিএনপি এই নির্বাচন বানচালের ষড়ষন্ত্রে লিপ্ত। তারা দেশের গণতান্ত্রিক ধারাকে বাধাগ্রস্ত করতে চায়।’

প্রতিমন্ত্রী বলেন, ‘যতই ষড়ষন্ত্র হোক, দশম জাতীয় সংসদ নির্বাচন হবেই। কোনো শক্তি নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারবে না। কারণ বাংলার সাধারণ মানুষ নির্বাচন চায়।’

 তাজুল আরো বলেন, ‘আওয়ামী লীগ ছাড়া কোনো দল কখনো শান্তিপূর্ণ নির্বাচন দিয়ে ক্ষমতা ছাড়েনি। বিএনপির জন্ম ক্ষমতার মাধ্যমে এবং ক্যান্টনমেন্টে। তাই তারা ষড়ষন্ত্র ছাড়া কিছুই বোঝে না। তাদের ইতিহাস ষড়ষন্ত্রেরই বার্তা বহন করে।’

 মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয়  কাউন্সিলের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল আহাদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- সংগঠনের সভাপতি হুমায়ুন কবির ও সাধারণ সম্পাদক আশ্রাফুল ইসলাম।

আরও পড়ুন

সর্বশেষ