মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদজাতীয়একাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন বসতে যাচ্ছে বুধবার

একাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন বসতে যাচ্ছে বুধবার

একাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন বসতে যাচ্ছে বুধবার। বিকেল ৫টায় অধিবেশন শুরু হবে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে গত ৩ এপ্রিল এ অধিবেশন আহ্বান করেন। সংসদ সচিবালয় থেকে জানানো হয়, ৬০ দিনের সাংবিধানিক বাধ্যবাধকতার জন্যই এ অধিবেশন আহ্বান করা হয়েছে। সংবিধান অনুযায়ী সংসদের এক অধিবেশন শেষ হওয়ার পরবর্তী ৬০ দিনের মধ্যে আরেক অধিবেশন বসতে হবে। জুনে বাজেট অধিবেশনের আগে এ অধিবেশন ডাকা হয়েছে। ফলে আসন্ন অধিবেশন সংক্ষিপ্ত হতে পারে। আজ বিকেল ৪টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ কার্য উপদেষ্টা কমিটির সভায় অধিবেশনের মেয়াদ এবং কার্যক্রম চূড়ান্ত করা হবে।

সংসদ সচিবালয় থেকে জানানো হয়েছে, এরই মধ্যে অধিবেশনের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এ অধিবেশনের জন্য সংসদের আইন শাখায় এ পর্যন্ত নতুন পুরোনোসহ ৬টি সরকারি বিল জমা রয়েছে। এর মধ্যে পুরোনো ৫টি ও নতুন ১টি বিল রয়েছে।

এদিকে একাদশ সংসদের প্রথম অধিবেশন গত ৩০ জানুয়ারি শুরু হয়ে গত ১১ মার্চ শেষ হয়। মোট ২৬ কার্য দিবসের ওই অধিবেশনে ৫টি সরকারি বিল পাস করা হয়। ৭১ বিধিতে ৩২১টি নোটিশের মধ্যে ৩০টি গৃহীত ও ১৮টির ওপর আলোচনা হয়।

আরও পড়ুন

সর্বশেষ