মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদআরো খবর......সানিকে হারালেন প্রিয়াঙ্কা

সানিকে হারালেন প্রিয়াঙ্কা

বিনোদন ডেস্ক (বিডি সময় ২৪ ডটকম)

সাবেক পর্নস্টার ও বলিউড অভিনেত্রী সানি লিওনকে হারিয়ে দিলেন ‘বরফি’ তারকা প্রিয়াঙ্কা চোপড়া। সম্প্রতি ভারতীয় সাইবার স্পেসে বলিউডের সবচেয়ে বিপদজনক সেলিব্রেটি হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি।

জানা গেছে, প্রিয়াঙ্কা চোপড়ার পর এই তালিকার দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছেন বলিউডের আলোচিত দুই অভিনেতা শাহরুখ খান ও সালমান খান। গত বছর সবচেয়ে বিপদজনক সেলিব্রেটির তালিকায় প্রথমস্থানে থাকা সানি লিওন এবার রয়েছেন নবম স্থানে। এ জরিপটি প্রকাশ করেছে সিকিউরিটি সফটওয়্যার কোম্পানি ম্যাকঅ্যাফে।

জরিপে দেখানো হয়েছে, সাইবার অপরাধীরা কীভাবে সেলিব্রেটিদের পরিচয় ব্যবহার করে প্রিয় তারকা সম্পর্কে তথ্য খোঁজকারী ভক্তদের ব্যক্তিগত তথ্যচুরিসহ বিভিন্ন সুবিধা গ্রহন করে। এ জরিপে খোজ করে প্রিয়াঙ্কার নামে ৭৯টি, শাহরুখের নামে ৭৫টি এবং সালমানের নামে ৬৮টি বিপজ্জনক সাইট পাওয়া গেছে।

ইন্টার্নেটে সেলিব্রেটিদের নাম, “wall paper”, “videos” ও “nude pictures” এগুলো লিখে সার্চ দিলে এসব বিপদজনকসাইটে চলে যাওয়ার সম্ভাবনা থাকে বলে জানা গেছে।

আরও পড়ুন

সর্বশেষ