বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনমুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মাহাবুব চৌধুরীকে স্বাধীনতা সম্মাননা প্রদান

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মাহাবুব চৌধুরীকে স্বাধীনতা সম্মাননা প্রদান

Bedar-Picবাংলাদেশ ডিজিটাল পাবলিসিটি কাউন্সিল কর্তৃক মহান মুক্তিযুদ্ধে অসমান্য অবদানের জন্য রাঙ্গুনিয়ার পদুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক প্রবীন রাজনীতিবিদ মাহাবুব আলম চৌধুরীকে মরণোত্তর স্বাধীনতা দিবস ২০১৯ সম্মাননা প্রদান করা হয়েছে। গত ৩১ ডিসেম্বর চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় তাঁকে সহ ১১ জনকে এ সম্মানা প্রদান করা হয়। সাংবাদিক স.ম.জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সেক্টর কমান্ডার্স ফোরামের চট্টগ্রাম জেলা সভাপতি মুক্তিযোদ্ধা নুরুল আলম মন্টু, মহানগর সভাপতি মুক্তিযোদ্ধা ডা. সরফরাজ খান চৌধুরী বাবুল, গেরিলা মুক্তিযোদ্ধা ফজল আহমদ, মুক্তিযোদ্ধা এস.এম লেয়াকত হোসেন, মুক্তিযোদ্ধা বাদশা মিয়া, সেক্টর কমান্ডার্স ফোরামের মহানগর সাধারণ এডভোকেট বি.কে বিশ্বাস, জেলা সাধারণ সম্পাদক সম্পাদক নুরে আলম সিদ্দিকী। মরহুম মাহাবুব আলম চৌধুরীর পক্ষে সম্মাননা গ্রহণ করেন তাঁর সন্তান চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক বেদারুল আলম চৌধুরী বেদার।

আরও পড়ুন

সর্বশেষ