বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
প্রচ্ছদঅর্থ ও বানিজ্য সময়আতিয়ার রহমান আনছারীকে মাইডাসের ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ

আতিয়ার রহমান আনছারীকে মাইডাসের ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ

সম্প্রতি অনুষ্ঠিত মাইডাস ফাইন্যান্সিং লিমিটেড (এমএফএল) এর পরিচালনা পর্ষদের ৩০৩ তম সভায় কোম্পানীর মহা-ব্যবস্থাপক জনাব মো. আতিয়ার রহমান আনছারীকে ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ দেয়া হয়েছে। জনাব আতিয়ার রহমান আনছারী ১৯৮৫ইং সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করার পর ১৯৮৭ সালে মাইডাস এ যোগদান করেন।

পরবর্তীতে তিনি পারসোনেল ম্যানেজমেন্ট এ ডিপ্লোমা করেন। জনাব আনছারী সততা, আন্তরিকতা ও নিষ্ঠার সাথে দীর্ঘ ৩২ বছর মাইডাস ও মাইডাস ফাইন্যান্সিং লিমিটেড এ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিযুক্ত ছিলেন। তিনি কর্মজীবনে দেশ বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ ও সেমিনারে অংশগ্রহণ করেছেন।

আরও পড়ুন

সর্বশেষ