শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনলিও ডিস্ট্রিক্ট পাস্ট প্রেসিডেন্ট ফোরামের প্রস্তুতি সভা

লিও ডিস্ট্রিক্ট পাস্ট প্রেসিডেন্ট ফোরামের প্রস্তুতি সভা

২১ শে জুন পাস্ট লিও ফোরাম’১৯ ,লিও ডিস্ট্রিক্ট পাস্ট প্রেসিডেন্ট ফোরামের প্রস্তুতি সিদ্ধান্ত (1)লিও জেলা ৩১৫বি৪ বাংলাদেশের প্রাক্তন জেলা সভাপতিদের ফোরাম পাস্ট লিও ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ফোরামের আয়োজনে বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চলের সকল প্রাক্তন লিওদের অংশগ্রহনে আগামী ২১ শে জুন পাস্ট লিও ফোরাম’১৯ আয়োজন করার সিদ্ধান্ত গৃহিত হয় । এই উপলক্ষে চট্টগ্রামের একটি স্থানীয় হোটেলে  ২৫ মার্চ ২০১৯ লিও ডিস্ট্রিক্ট পাস্ট প্রেসিডেন্ট ফোরামের সভাপতি লায়ন নেওয়াজ এ খান রিমন এর সভাপতিত্বে  পাস্ট লিও ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ফোরামের সভা অনুষ্ঠিত হয় । এতে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স জেলা ৩১৫ বি৪ বাংলাদেশের সদ্য প্রাক্তন জেলা গর্ভনর  লিও জেলা ৩১৫বি৪ বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি লায়ন মনজুর আলম মনজু পিএমজেএফ । সভায় উপস্থিত ছিলেন লায়ন নাজমুল কবির খোকন, লায়ন এম. বদিউর রহমান, লায়ন মামুন উর রশিদ মামুন, লায়ন মোহাম্মদ  হেলাল উদ্দিন, লায়ন আবু নাছের রনী,লায়ন গাজী মোহাম্মদ শহিদুল্লাহ, লায়ন আবুল খায়ের ,লায়ন আনিসুল হক চৌধুরী , লায়ন মোহাম্মদ ওবায়দুর রহমান, লিও সাইফুল করিম আরিফ, এবং লিও জেলা সভাপতি লিও আনওয়ারুল ইসলাম চৌধুরী । এই উপলক্ষে আরো বিস্তারিত পরামর্শ গ্রহন করা হয় । পাস্ট লিও ফোরাম’১৯ আয়োজন কার্যক্রমকে সফল করার লক্ষ্যে আগামী ১৯ এপ্রিল,২০১৯ চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনস্থ হালিমা রোকেয়া মেমোরিয়াল হলে এক পরামর্শ সভা আয়োজন করার জন্য সিদ্ধান্ত গ্রহন করা হয়  । লায়নিজমের প্রতিষ্ঠালগ্ন হতে এই পর্যন্ত যারা লিও ইলমের সাথে সম্পৃক্ত ছিলেন সকল প্রাক্তনদেরকে পরামর্শ সভায় অংশগ্রহনের জন্য লিও ডিস্ট্রিক্ট পাস্ট প্রেসিডেন্ট ফোরামের পক্ষ থেকে বিশেষ ভাবে অনুরোধ করা হয়েছে ।
আরও পড়ুন

সর্বশেষ