শনিবার, আগস্ট ১৫, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিননারী দিবস উপলক্ষ্যে সংশপ্তক শ্রমিক প্রকল্পের দেওয়ালিকা “নারী অঙ্গীকার” উদ্ধোধন

নারী দিবস উপলক্ষ্যে সংশপ্তক শ্রমিক প্রকল্পের দেওয়ালিকা “নারী অঙ্গীকার” উদ্ধোধন

সৃজনশীল কাজের মাধ্যমে গার্মেন্টস শ্রমিকদের অর্থনৈতিক অবদানকে তুলে ধরতে হবে ; আন্তর্জাতিক নারী দিবস ২০১৯  উদযাপন উপলক্ষ্যে সংশপ্তক এর কর্মসূচীর অনন্য কার্যক্রম ও ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে আন্তর্জাতিক সংস্থা একশনএইড বাংলাদেশের সার্বিক সহযোগিতায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায়  বাস্তবায়িত “সাসটেইনেবল এন্ড রেসপনসিবল একশনস্ ফর মেকিং ইন্ডাস্ট্রিজ কেয়ার (শ্রমিক) প্রকল্পের আওতাধীন রৌফাবাদ (মাস্টারক্যাফে)  উইম্যান্স ক্যাফের শ্রমিক ও সংশপ্তক ইয়াং লিডারস্ ফোরাম ,উইম্যান পিয়ার লিডারসদের সম্পাদনায় প্রকাশিত দেওয়ালিকা “নারী অঙ্গীকার” এর উদ্ধোধনে এ কথা গুলো বলেন বাংলাদেশ জাতীয় সংসদের (সংরক্ষিত) মাননীয় সংসদ সদস্য চট্টগ্রামের নারী আন্দোলনের আইকণ ব্যাক্তিত্ব ওয়াসিকা আয়শা খান এম.পি । গত ৮ মার্চ চট্টগ্রাম শিশু একাডেমীতে মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত নারী উন্নয়ন মেলা ২০১৯ উপলক্ষ্যে আয়োজিত মেলার স্টলে এই কার্যক্রম পরিচালিত হয় । “সবাই মিলে ভাবো, নতুন কিছু করো : নারী-পুরুষের সমতার নতুন বিশ্ব গড়ো”  এই স্লোগানকে সামনে রেখে বেসরকারী উন্নয়ন সংস্থা সংশপ্তক  প্রতি বছরের ন্যায় এই বছর ও আন্তর্জাতিক নারী দিবস ২০১৯ উপলক্ষ্যে ব্যাপক কর্মসূচী আয়োজন করে । এর মধ্যে ছিল সংশপ্তক ইয়াং লিডারস্ ফোরাম ,উইম্যান পিয়ার লিডারস্ এর সদস্যবৃন্দ এবং শ্রমিক প্রকল্পের কর্মকর্তা এবং সংশপ্তকের কর্মকর্তাসহ ৬ মার্চ,২০১৯ চট্টগ্রাম প্রবর্তক মোড় হতে গোল পাহাড় মোড় পর্যন্ত  চট্টগ্রাম জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর, উপপরিচালকের কার্যালয়, চট্টগ্রাম এর আয়োজনে অনুষ্ঠিত মানব বন্ধনে অংশগ্রহন, ৮ ও ৯ মার্চ বাংলাদেশ শিশু একাডেমী,চট্টগ্রামে অনুষ্ঠিত উন্নয়ন মেলায় স্টল প্রদানের মাধ্যমে অংশগ্রহন, শ্রমিক প্রকল্পের আওতাধীন রৌফাবাদ (মাস্টারক্যাফে)  নারীমঞ্চে  ৭ মার্চ,২০১৯ , সাগরিকা নারীমঞ্চে  ১০ মার্চ,২০১৯ , কালুরঘাট নারীমঞ্চে  ১১ মার্চ,২০১৯, আন্তর্জাতিক নারী দিবস ২০১৯  উদযাপন উপলক্ষ্যে বিশেষ আলোচনা সভা ও গার্মেন্টস   শ্রমিকদের সম্পাদনায় প্রকাশিত দেয়ালিকার মোড়ক উন্মোচন ও আলোচনা সভা। দেওয়ালিকা উদ্ধোধনে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আবু হাসান সিদ্দিক ,মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক অঞ্জনা ভট্টাচার্য্য, দৈনিক পূর্বকোণের সিনিয়র সহ-সম্পাদক ডেইজি মওদুদ, শিশু একাডেমির জেলা শিশু বিষয়ক কর্মকর্তা নারগীস সুলতানা ,বেসরকারি উন্নয়ন সংস্থা ইলমা’র প্রধান নির্বাহী জেসমিন সুলতানা পারু, সংশপ্তকের প্রধান নির্বাহী লিটন চৌধুরী ও শ্রমিক প্রকল্পের সমন্বয়কারী মোহাম্মদ ওবায়দুর রহমান । এতে আরো  সংশপ্তকের ম্যানেজার ফিন্যান্স পলাশ চন্দ্র দাশ, ফিন্যান্স অফিসার সাইফুল আলম মুন্না , সংশপ্তক শ্রমিক প্রকল্পের লীড ট্রেইনার জয়নাব বেগম চৌধুরী, ক্যাফে সুপারভাইজর দিপ্তী রাণী সরকার,ক্যাফে স্টাফ তানিয়া আকতার,শাহনাজ বেগম লুনা,লিলি সাহা,সংশপ্তক ইয়াং লিডারস্ ফোরামের সহসভাপতি জুয়েল রানা , রৌফাবাদ মাস্টার ক্যাফে নারীমঞ্চের সভাপতি মোহাম্মদ সোহেল সহ সংশপ্তক শ্রমিক প্রকল্পের সাথে সংশ্লিষ্ট এবং সংশপ্তকের প্রতিনিধিবৃন্দ ছাড়া ও সমাজের বিভিন্ন মান্যগণ্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন । উল্লেখ্য সংশপ্তক শ্রমিক প্রকল্পের আওতাধীন পরিচালিত সাগরিকা নারীমঞ্চে “নারী জাগরণ” ও কালুরঘাট ক্যাফেতে “অগ্নিশিখা” নামক আরো দুটি দেওয়ালিকা আর্ন্তজাতিক নারী দিবস ২০১৯  উদযাপন উপলক্ষ্যে  প্রকাশিত হয় ।
আরও পড়ুন

সর্বশেষ